তাবলীগ জামাতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

মাগুরায় তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ নিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শহরের স্টেডিয়ামপাড়া এলাকার আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজনান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। জানা গেছে, প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি মসজিদের ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকায় গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাবলিকের এক সদস্যের মৃত্যু ঘটনা ঘটেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/জেআইএম

তাবলীগ জামাতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

মাগুরায় তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ নিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শহরের স্টেডিয়ামপাড়া এলাকার আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজনান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

জানা গেছে, প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি মসজিদের ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকায় গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাবলিকের এক সদস্যের মৃত্যু ঘটনা ঘটেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow