রেস্তোরাঁর ফ্রিজে মিলল পচা ও বাসি মাংস
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফ্রিজে সংরক্ষিত পচা ও বাসি মাংসসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই রেস্তোরাঁকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড পৌর সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আল আমিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ও রাজবাড়ী রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। অভিযানের সময় রাজবাড়ী রেস্তোরাঁর ফ্রিজে দীর্ঘদিনের সংরক্ষিত পচা ও বাসি মাংস পাওয়া যায়। এছাড়া অবিক্রীত গ্রিল বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণও মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, আল আমিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে রেস্তোরাঁ দুটির ফ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফ্রিজে সংরক্ষিত পচা ও বাসি মাংসসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই রেস্তোরাঁকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড পৌর সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আল আমিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ও রাজবাড়ী রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। অভিযানের সময় রাজবাড়ী রেস্তোরাঁর ফ্রিজে দীর্ঘদিনের সংরক্ষিত পচা ও বাসি মাংস পাওয়া যায়। এছাড়া অবিক্রীত গ্রিল বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণও মেলে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আল আমিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে রেস্তোরাঁ দুটির ফ্রিজে থাকা পচা, বাসি ও নষ্ট খাবার জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং সীতাকুণ্ড থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য পরিবেশনের আহ্বান জানান।
What's Your Reaction?