তামিমের হাত ধরে ফিরল হারানো ঐতিহ্য

বাংলাদেশের ক্রিকেটে আবারো ফিরেছে বল বয়ের সংস্কৃতি। যদিও বিসিবি সভাপতি তামিম ইকবাল বল বয়দের ফেরালেন ফিউচার স্টার্স নামে। কেন বল বয় শব্দে আপত্তি, কেনই বা ফিউচার স্টার আখ্যা- ব্যাখ্যা দিলেন তামিম নিজেই।  নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে ফিউচার স্টারদের কার্যক্রম, যারা বাউন্ডারি পেরোনো বল ক্রিকেটারদের কাছে ফিরিয়ে দিতে অপেক্ষমাণ থাকবেন সীমানার এপারে। ম্যাচ শুরুর আগে তাদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম।  তিনি লিখেছেন, ‘বল বয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স।’ ক্ষুদে ক্রিকেটারদের এই তালিকায় শুধু ছেলেরাই নন, আছেন মেয়েরাও। বড় তারকাদের সংস্পর্শ যাদের ভবিষ্যতে বড় ক্রিকেটার হতে উদ্বুদ্ধ করবে। তামিম নিজেও ছিলেন এই ভূমিকায়। তাই এই উঠতি ক্রিকেটারদের চোখেমুখে খেলা করা স্বপ্ন যেন তার পুরনো স্মৃতিতে নাড়া দিচ্ছে। তিনি লিখেছেন, ‘আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশে

তামিমের হাত ধরে ফিরল হারানো ঐতিহ্য

বাংলাদেশের ক্রিকেটে আবারো ফিরেছে বল বয়ের সংস্কৃতি। যদিও বিসিবি সভাপতি তামিম ইকবাল বল বয়দের ফেরালেন ফিউচার স্টার্স নামে। কেন বল বয় শব্দে আপত্তি, কেনই বা ফিউচার স্টার আখ্যা- ব্যাখ্যা দিলেন তামিম নিজেই। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে ফিউচার স্টারদের কার্যক্রম, যারা বাউন্ডারি পেরোনো বল ক্রিকেটারদের কাছে ফিরিয়ে দিতে অপেক্ষমাণ থাকবেন সীমানার এপারে। ম্যাচ শুরুর আগে তাদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম। 

তিনি লিখেছেন, ‘বল বয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স।’
ক্ষুদে ক্রিকেটারদের এই তালিকায় শুধু ছেলেরাই নন, আছেন মেয়েরাও। বড় তারকাদের সংস্পর্শ যাদের ভবিষ্যতে বড় ক্রিকেটার হতে উদ্বুদ্ধ করবে।


তামিম নিজেও ছিলেন এই ভূমিকায়। তাই এই উঠতি ক্রিকেটারদের চোখেমুখে খেলা করা স্বপ্ন যেন তার পুরনো স্মৃতিতে নাড়া দিচ্ছে।

তিনি লিখেছেন, ‘আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম - আমিও ছিলাম একজন বল বয়।’

তামিম একটি ছবিও যুক্ত করেছেন তার সেই পোস্টে। যেখানে দেখা যাচ্ছে, ক্ষুদে ক্রিকেটারদের একজনের পরিচয়পত্র। বল বয় না লিখে ভূমিকায় লেখা, ‘ফিউচার স্টার্স’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow