তামিম খেলোয়াড় বুলবুল তাহলে কী, সাবেক উপ-প্রেসসচিবের প্রশ্ন

হঠাৎ উত্তপ্ত ক্রিকেটপাড়া। তামিমের পর বুলবুলের বোর্ড নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর অভিযোগ তুলেছেন বিভাগীয় কাউন্সিলররা। এরপর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) দেখা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে। এসব কিছুর প্রেক্ষাপটেই বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিল সে বিষয়ে তদন্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার মিরপুরে বাঙলা স্কুলে এক অনুষ্ঠানে ঈদের পর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।  এমন ‘উত্তপ্ত’ পরিস্থিতির মধ্যেই আজ নতুন করে আলোচনায় উঠে এল সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারের স্ট্যাটাস। আজ বুধবার নিজের ফেসবুক পেজে করা এক পোস্টে আজাদ মজুমদারের বিষয় অবশ্য খেলোয়াড়দের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো এক ফটোকার্ড।  সেই ফটোকার্ড প্রসঙ্গে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেছেন, ‘‘ক্রিকেটারদের চাওয়া পূরণে ব্যর্থ হয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। এরপর তামিম ভাই আসলে বিসিবিতে তিনি প্লেয়ারদের কথা চিন্তা করবেন, কারণ তিনি একজন প্লেয়ার।’— খেলোয়াড়দের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্ম

তামিম খেলোয়াড় বুলবুল তাহলে কী, সাবেক উপ-প্রেসসচিবের প্রশ্ন

হঠাৎ উত্তপ্ত ক্রিকেটপাড়া। তামিমের পর বুলবুলের বোর্ড নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর অভিযোগ তুলেছেন বিভাগীয় কাউন্সিলররা। এরপর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) দেখা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে। এসব কিছুর প্রেক্ষাপটেই বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিল সে বিষয়ে তদন্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার মিরপুরে বাঙলা স্কুলে এক অনুষ্ঠানে ঈদের পর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। 
এমন ‘উত্তপ্ত’ পরিস্থিতির মধ্যেই আজ নতুন করে আলোচনায় উঠে এল সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারের স্ট্যাটাস। আজ বুধবার নিজের ফেসবুক পেজে করা এক পোস্টে আজাদ মজুমদারের বিষয় অবশ্য খেলোয়াড়দের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো এক ফটোকার্ড। 
সেই ফটোকার্ড প্রসঙ্গে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেছেন, ‘‘ক্রিকেটারদের চাওয়া পূরণে ব্যর্থ হয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। এরপর তামিম ভাই আসলে বিসিবিতে তিনি প্লেয়ারদের কথা চিন্তা করবেন, কারণ তিনি একজন প্লেয়ার।’— খেলোয়াড়দের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।’

আজাদ মজুমদার লিখেন, ‘ফটোকার্ড আর বার্সেলোনার ডিফেন্ডার—এই দুইটা জিনিস আমি নিজের কানে না শুনলে কিংবা চোখে না দেখলে বিশ্বাস করি না। তাই নিশ্চিত নই, মিঠুন আসলেই এটা বলেছেন কি না। কমেন্ট বক্সে দেখলাম, অনেকেই মিঠুনকে ট্রল করছে। আমার নিজেরও মনে হয়েছে—বুলবুল কি তবে প্লেয়ার নন? বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি, প্রথম বিশ্বকাপে অধিনায়কত্ব—তবে কি ভূতে করেছে?’

এসময় তিনি আরও লিখেছেন, ‘পরে ভেবে দেখলাম, যদি বলে থাকেন মিঠুন এতটা ট্রল হওয়ার মতো কিছু বলেননি। তিনি নিজেও কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার। যতদূর মনে পড়ে, বাংলাদেশের মাত্র চারজন ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি এবং এক ইনিংসে সাত উইকেট আছে। সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালির পর এই কৃতিত্বের দাবিদার মোহাম্মদ মিঠুন।’
 

তার মতে, ‘এত বড় অলরাউন্ডার যখন বলেছেন, কথাটা ঠিকও হতে পারে—বুলবুল কখনোই ‘প্লেয়ার’ ছিলেন না, তিনি কেবল একজন ব্যাটসম্যান ছিলেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow