তা’মীরুল মিল্লাতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ক্যাম্পাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় মাদরাসা মিলনায়তনে এ সংক্রান্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা\'মীরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনে এর অবদান তুলে ধরেন। তিনি ইসলামি স্কলার বিনির্মাণে এ মাদরাসার ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও জ্ঞান অর্জনে সচেষ্ট হ‌ওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে যে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। আরও পড়ুনবুলিং-ইভটিজিং ঠেকাতে ৫১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে বসছে সিসিটিভি বিনামূল্যের স

তা’মীরুল মিল্লাতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ক্যাম্পাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় মাদরাসা মিলনায়তনে এ সংক্রান্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা'মীরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনে এর অবদান তুলে ধরেন। তিনি ইসলামি স্কলার বিনির্মাণে এ মাদরাসার ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও জ্ঞান অর্জনে সচেষ্ট হ‌ওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে যে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন
বুলিং-ইভটিজিং ঠেকাতে ৫১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে বসছে সিসিটিভি 
বিনামূল্যের স্কুল ড্রেস-জুতা-ব্যাগ কেমন হবে, কারা পাবে 

এদিন অনার্স ও মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথি লেখাপড়ার পাশাপাশি আমল-আখলাকের প্রতি বিশেষ দিকনির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে মাওলানা ড. খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও নৈতিকতার ওপরে প্রতিষ্ঠিত থেকে দিনের দায়ী হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। প্রচলিত সমাজে নানামুখী চ্যালেঞ্জের মোকাবিলায় নিজেদের মজবুতভাবে ইসলামে মূল্যবোধের ওপরে প্রতিষ্ঠিত রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, ফকিহ মাওলানা মহিউদ্দীন, ফকিহ মাওলানা শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আযাদ,ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ, আব্দুল কাইয়ুম খান প্রমুখ।

আরএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow