তারাবাজি জ্বালিয়ে, ঘোড়ার গাড়িতে চড়ে আনন্দঘন শোভাযাত্রা

ফরিদপুরে তরুণদের উদ্যোগে ঈদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ঈদ আনন্দ উদযাপন করতে তারাবাজি জ্বালিয়ে, ঘোড়ার গাড়িতে চড়ে এক আনন্দঘন শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় শহরের জনতা ব্যাংকের মোড় থেকে এ র‌্যালি বের করা হয়। এরপর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জনতা ব্যাংকের মোড়ে এসে র‌্যালিটি শেষ হয়। এরপর সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এতে শতাধিক বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা যায়। আয়োজকদের একজন ও ছাত্রনেতা খায়রুল ইসলাম রোমান বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ উপভোগ করতে ফরিদপুরে ব্যতিক্রমী শোভাযাত্রা বের করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, আমাদের দেশে চাঁদ দেখে ঈদের আনন্দ উদযাপনের সংস্কৃতি না থাকলেও আরব ও বিশ্বের অন্যান্য দেশে বেশ আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হয়। পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর ও আনন্দময়ী তাকে আমরা গ্রহণ করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আশাকরি এ ধারা অব্যাহত থাকবে। এ সময় ড্যাবের নেতা ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. আলআমীন সরোয়ার, অ্যাডভোকেট মেহেরুন নেসা স্বপ্না, ছাত্রনেতা খায়রুল ইসলাম রোমান, মাহমুদুল হাসান

তারাবাজি জ্বালিয়ে, ঘোড়ার গাড়িতে চড়ে আনন্দঘন শোভাযাত্রা

ফরিদপুরে তরুণদের উদ্যোগে ঈদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ঈদ আনন্দ উদযাপন করতে তারাবাজি জ্বালিয়ে, ঘোড়ার গাড়িতে চড়ে এক আনন্দঘন শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় শহরের জনতা ব্যাংকের মোড় থেকে এ র‌্যালি বের করা হয়। এরপর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জনতা ব্যাংকের মোড়ে এসে র‌্যালিটি শেষ হয়। এরপর সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এতে শতাধিক বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা যায়।

jagonews24

আয়োজকদের একজন ও ছাত্রনেতা খায়রুল ইসলাম রোমান বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ উপভোগ করতে ফরিদপুরে ব্যতিক্রমী শোভাযাত্রা বের করা হয়।

jagonews24

এ বিষয়ে জানতে চাইলে ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, আমাদের দেশে চাঁদ দেখে ঈদের আনন্দ উদযাপনের সংস্কৃতি না থাকলেও আরব ও বিশ্বের অন্যান্য দেশে বেশ আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হয়। পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর ও আনন্দময়ী তাকে আমরা গ্রহণ করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আশাকরি এ ধারা অব্যাহত থাকবে।

jagonews24

এ সময় ড্যাবের নেতা ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. আলআমীন সরোয়ার, অ্যাডভোকেট মেহেরুন নেসা স্বপ্না, ছাত্রনেতা খায়রুল ইসলাম রোমান, মাহমুদুল হাসান ওয়ালিদ, আশিকুর রহমান আশিক, আনিসুর রহমান সজল, নূর সাদিক হোসেন, তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow