তারাবির সময় বিকট শব্দে রেসিং, ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল ভাঙচুর

রাজশাহীতে তারাবির নামাজের সময় বিকট শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে নগরীর কাজলা রুয়েট চত্বর থেকে মেহেরচণ্ডি ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তারাবির নামাজ চলাকালে একদল যুবক ফ্লাইওভারের ওপর বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে থাকে। এতে আশপাশের মসজিদে নামাজ আদায়ে ব্যাঘাত ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে বাইক রেসারদের ধাওয়া দেন। একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাইক আরোহীরা দ্রুত সেখান থেকে সরে যান। এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাতে ফ্লাইওভারে বাইক রেসিংয়ের কারণে তারা ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা ফ্লাইওভারে বেপরোয়া মোটরসাইকেল চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে চন্দিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে একদল উচ্চ শব্দের বাইক রেসার বার বার চলছিল। এত জনগণ ক্ষুব্ধ হয়ে তারে ধাওয়া দিয়ে কয়েকটি

তারাবির সময় বিকট শব্দে রেসিং, ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল ভাঙচুর

রাজশাহীতে তারাবির নামাজের সময় বিকট শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে নগরীর কাজলা রুয়েট চত্বর থেকে মেহেরচণ্ডি ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তারাবির নামাজ চলাকালে একদল যুবক ফ্লাইওভারের ওপর বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে থাকে। এতে আশপাশের মসজিদে নামাজ আদায়ে ব্যাঘাত ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে বাইক রেসারদের ধাওয়া দেন। একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাইক আরোহীরা দ্রুত সেখান থেকে সরে যান।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাতে ফ্লাইওভারে বাইক রেসিংয়ের কারণে তারা ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা ফ্লাইওভারে বেপরোয়া মোটরসাইকেল চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চন্দিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে একদল উচ্চ শব্দের বাইক রেসার বার বার চলছিল। এত জনগণ ক্ষুব্ধ হয়ে তারে ধাওয়া দিয়ে কয়েকটি মোটরসাইকেল ভেঙে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির শান্ত করে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow