তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল যুবদল
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। তার এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানিয়ে যুবদল নেতারা বলেন, দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশাপূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। নেতারা মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন প্রমুখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। পরে তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদও শপথ নেবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। তার এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা জানিয়ে যুবদল নেতারা বলেন, দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশাপূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।
নেতারা মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। পরে তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদও শপথ নেবে।
What's Your Reaction?