তারেক রহমানের পক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের গণসংযোগ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় বিশেষ মোনাজাত করা হয়। মাজার জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেন।  এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন‍্যতম সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সদস‍্য জিল্লুর রহমান জিল্লুসহ যুক্তরাষ্ট্র বিএনপির একডজন নেতা। দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনিন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের

তারেক রহমানের পক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের গণসংযোগ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় বিশেষ মোনাজাত করা হয়। মাজার জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন‍্যতম সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সদস‍্য জিল্লুর রহমান জিল্লুসহ যুক্তরাষ্ট্র বিএনপির একডজন নেতা।

দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনিন।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ফ‍্যাসিবাদবিরোধী আন্দোলনসহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে জিয়া পরিবার তথা বিএনপির যে অবদান, তা জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে একটি কল‍্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow