তালাবদ্ধ ঘরে ঝুলছিল স্বামীর মরদেহ, স্ত্রী পলাতক

কুমিল্লার বুড়িচংয়ে তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে মো. ইব্রাহিম (৩৫) নামের এক পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন তিনি। তবে, তার স্ত্রীর খোঁজ পাওয়া যায়নি। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার নিমসার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে ৮টায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। আরও পড়ুন চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় ৬-৭ মাস আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়া বাসায় বসবাস শুরু করতেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ হতো। রোববার দুপুরে পাশের ঘরের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন জমি নিয়ে দ্বন্দ্ব / মুন্

তালাবদ্ধ ঘরে ঝুলছিল স্বামীর মরদেহ, স্ত্রী পলাতক

কুমিল্লার বুড়িচংয়ে তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে মো. ইব্রাহিম (৩৫) নামের এক পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন তিনি। তবে, তার স্ত্রীর খোঁজ পাওয়া যায়নি।

রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার নিমসার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে ৮টায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় ৬-৭ মাস আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়া বাসায় বসবাস শুরু করতেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ হতো।

রোববার দুপুরে পাশের ঘরের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, প্রাথমিক আলামত দেখে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের টিম কাজ করছে।

জাহিদ পাটোয়ারী/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow