তালায় সাইকেল চোরকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী
সাতক্ষীরার সাইকেল চুরি করার সময়কারে ফয়সাল গাজী (১৬) নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুরার চাঁদকাটি গ্রামের রহমত মোল্যা'র বাড়ি থেকে গ্রামবাসী ফয়সালকে সাইকেল সহ আটক করে। অভিযুক্ত ফয়সার খলিষখালী ইউনিয়নের ইনায়েতপুর গ্রামের আমজেদ গাজীর ছেলে। বর্তমানে সে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের ফজু গোল্দারের বাড়িতে পোষ্যপুত্র হিসেবে থাকে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সে চুরি করে আসছিল, আজ মাগুরা বাজার থেকে সাইকেল চুরি করে রহমত মোল্যার বাড়িতে নিয়ে যায়। গোপনে গ্রামবাসীরা বাড়িতে গেলে চুরি হওয়া সাইকেল সহ তাকে ধরে তাকে গণপিটুনি দেয়। পরবর্তীতে তালা থানা পুলিশের একটি দল পৌছাতে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ফয়সালের জবানবন্দিতে মাগুরা বাজারের বাসিন্দা হাফিজ শেখের বাড়ি হতে আরও চারটি সাইকেল উদ্ধার করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার সাইকেল চুরি করার সময়কারে ফয়সাল গাজী (১৬) নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুরার চাঁদকাটি গ্রামের রহমত মোল্যা'র বাড়ি থেকে গ্রামবাসী ফয়সালকে সাইকেল সহ আটক করে।
অভিযুক্ত ফয়সার খলিষখালী ইউনিয়নের ইনায়েতপুর গ্রামের আমজেদ গাজীর ছেলে। বর্তমানে সে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের ফজু গোল্দারের বাড়িতে পোষ্যপুত্র হিসেবে থাকে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সে চুরি করে আসছিল, আজ মাগুরা বাজার থেকে সাইকেল চুরি করে রহমত মোল্যার বাড়িতে নিয়ে যায়। গোপনে গ্রামবাসীরা বাড়িতে গেলে চুরি হওয়া সাইকেল সহ তাকে ধরে তাকে গণপিটুনি দেয়। পরবর্তীতে তালা থানা পুলিশের একটি দল পৌছাতে তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে ফয়সালের জবানবন্দিতে মাগুরা বাজারের বাসিন্দা হাফিজ শেখের বাড়ি হতে আরও চারটি সাইকেল উদ্ধার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?