তিতাসে লতিফ ভূঁইয়া হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কুমিল্লার তিতাস উপজেলায় আব্দুল লতিফ ভূঁইয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন স্থানীয় এলাকাবাসী। রোববার (৩১ মে) সকালে উপজেলার মানিককান্দি গ্রামে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিক্ষোভকারীদের ঝাড়ু ও জুতা হাতে সড়কে প্রতিবাদ জানাতেও দেখা যায়। বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। উল্লেখ্য, গত ১১ মে রাতে মানিককান্দি গ্রামে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন আব্দুল লতিফ ভূঁইয়া। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে একই দিন রাত ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মেম্বার বা

তিতাসে লতিফ ভূঁইয়া হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কুমিল্লার তিতাস উপজেলায় আব্দুল লতিফ ভূঁইয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন স্থানীয় এলাকাবাসী। রোববার (৩১ মে) সকালে উপজেলার মানিককান্দি গ্রামে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিক্ষোভকারীদের ঝাড়ু ও জুতা হাতে সড়কে প্রতিবাদ জানাতেও দেখা যায়।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, গত ১১ মে রাতে মানিককান্দি গ্রামে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন আব্দুল লতিফ ভূঁইয়া। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে একই দিন রাত ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মেম্বার বাদী হয়ে ২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ ডিসেম্বর মাছ ধরা নিয়ে বিরোধের জেরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লা নিহত হন। ওই হত্যা মামলার আসামি ছিলেন আব্দুল লতিফ ভূঁইয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow