তিনশো টাকার বিরোধে যুবককে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে মাত্র তিনশো টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জাহাঙ্গীর হোসেনের সঙ্গে হুমায়ুন কবিরের তিনশো টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন তার কোমরে থাকা ধারালো ছুরি বের করে জাহাঙ্গীরের পেটে একাধিক আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জাহাঙ্গীর। এসময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে হামলাকারী হুমায়ুনকে ছুরিসহ আটক করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে নেওয়ার পথেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল

তিনশো টাকার বিরোধে যুবককে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে মাত্র তিনশো টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জাহাঙ্গীর হোসেনের সঙ্গে হুমায়ুন কবিরের তিনশো টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন তার কোমরে থাকা ধারালো ছুরি বের করে জাহাঙ্গীরের পেটে একাধিক আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জাহাঙ্গীর।

এসময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে হামলাকারী হুমায়ুনকে ছুরিসহ আটক করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে নেওয়ার পথেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে এবং অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow