তিন ক্যাটাগরিতে আরও ৪০৭ জুলাই যোদ্ধার গেজেট হচ্ছে

তিন ক্যাটাগরিতে আরও ৪০৭ জন জুলাই যোদ্ধার গেজেট জারি হচ্ছে। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।  এরমধ্যে ‘ক’ ক্যাটাগরিতে একজন, ‘খ’ ক্যাটাগরিতে ১৭ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ৩৮৯ জন জুলাই যোদ্ধার নাম রয়েছে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জানা গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর জাগো নিউজকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে জুলাই যোদ্ধাদের আরেকটি তালিকা এসেছে। এটি চূড়ান্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সব প্রক্রিয়া শেষ করে শিগগির জুলাই যোদ্ধাদের গেজেট জারি হতে পারে।’ তিনি বলেন, ‘আমরা মূলত এই প্রক্রিয়ার শেষ প্রান্তে রয়েছি। যাচাই-বাছাই করে নাম তালিকাভুক্ত করার কাজটি স্বাস্থ্য মন্ত্রণালয়ই করে দেয়।’ বর্তমানে তিন শ্রেণিতে মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন রয়েছে বলেও জানিয়েছেন এ উপসচিব। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নিহত ব্যক্তিদের জুলাই শহীদ এবং আহত ব্যক্ত

তিন ক্যাটাগরিতে আরও ৪০৭ জুলাই যোদ্ধার গেজেট হচ্ছে

তিন ক্যাটাগরিতে আরও ৪০৭ জন জুলাই যোদ্ধার গেজেট জারি হচ্ছে। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এরমধ্যে ‘ক’ ক্যাটাগরিতে একজন, ‘খ’ ক্যাটাগরিতে ১৭ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ৩৮৯ জন জুলাই যোদ্ধার নাম রয়েছে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর জাগো নিউজকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে জুলাই যোদ্ধাদের আরেকটি তালিকা এসেছে। এটি চূড়ান্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সব প্রক্রিয়া শেষ করে শিগগির জুলাই যোদ্ধাদের গেজেট জারি হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা মূলত এই প্রক্রিয়ার শেষ প্রান্তে রয়েছি। যাচাই-বাছাই করে নাম তালিকাভুক্ত করার কাজটি স্বাস্থ্য মন্ত্রণালয়ই করে দেয়।’

বর্তমানে তিন শ্রেণিতে মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন রয়েছে বলেও জানিয়েছেন এ উপসচিব।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নিহত ব্যক্তিদের জুলাই শহীদ এবং আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধার মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

অতি গুরুতর আহতদের ‘ক’ শ্রেণি, গুরুতর আহতদের ‘খ’ শ্রেণি ও সাধারণ আহতদের ‘গ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার কয়েক দফায় তিন ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে। পরে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া ও একাধিকবার নাম আসা ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়।

আহতদের ক্যাটাগরি অনুযায়ী সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। যারা অতি গুরুতর আহত (ক-শ্রেণি) তারা এককালীন ৫ লাখ টাকা পেয়েছেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। একটি অঙ্গহানি হয়েছে এমন গুরুতর আহত (খ-শ্রেণি) যারা আছেন তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন এবং তারা এককালীন ৩ লাখ টাকা পেয়েছেন। গ-শ্রেণির আহতদের এককালীনে এক লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া তারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।

এছাড়া তাদের চিকিৎসা বাবদ সহায়তাও দেওয়া হচ্ছে।

আরএমএম/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow