তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এ সময় ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন ফারুক শেখের ছেলে রাজীব শেখ (২৮)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীরা কয়েকটি বসতঘরে আগুন দেয় এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় রাজীব শেখ নিহত হন। এ বিষয়ে জানতে বিশ্বাস গ্রুপের একাধিক ব্যক্তিকে মোবাইলে কল দিলেও সেটি রিসিভ হয়নি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নি

তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এ সময় ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন ফারুক শেখের ছেলে রাজীব শেখ (২৮)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীরা কয়েকটি বসতঘরে আগুন দেয় এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় রাজীব শেখ নিহত হন।

এ বিষয়ে জানতে বিশ্বাস গ্রুপের একাধিক ব্যক্তিকে মোবাইলে কল দিলেও সেটি রিসিভ হয়নি।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow