তিন তারকা পেসারকে বিশ্রামে রেখে যে কারণে দলে নতুন মুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে একাধিক চমক রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। তারকা পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। সেখানে পেসার রিপন মন্ডল আর পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের মতো নতুনদের সুযোগ দিয়েছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। নতুন কিছু মুখ বাজিয়ে দেখতেই তিন পেসারকে বিশ্রাম দিয়েছে নির্বাচক প্যানেল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় রিপনকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমরা কিছু নতুন মুখ দেখতে চাইছি টি-টোয়েন্টিতে। সেই কারণেই নাহিদ রানা ও তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। নাহিদ রানা ওয়ানডে ম্যাচের পর টেস্টের আগে বিশ্রাম দরকার ছিল।’ দুই নতুন মুখ রিপন ও সাকলাইন, দুজনকে নিয়েই আশাবাদী নির্বাচকরা। হাবিবুল বাশার বলেন, ‘রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে উইকেট নেওয়ার সক্ষমতা তার আছে, সেটা আমরা কাজে লাগাতে পারব।’ বোলিং অলরাউন্ডার হিসেবে সাকলাইনের উপর ভরসা রাখছেন বাশার, ‘আমরা একটা বোলিং

তিন তারকা পেসারকে বিশ্রামে রেখে যে কারণে দলে নতুন মুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে একাধিক চমক রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। তারকা পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

সেখানে পেসার রিপন মন্ডল আর পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের মতো নতুনদের সুযোগ দিয়েছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

নতুন কিছু মুখ বাজিয়ে দেখতেই তিন পেসারকে বিশ্রাম দিয়েছে নির্বাচক প্যানেল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় রিপনকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমরা কিছু নতুন মুখ দেখতে চাইছি টি-টোয়েন্টিতে। সেই কারণেই নাহিদ রানা ও তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। নাহিদ রানা ওয়ানডে ম্যাচের পর টেস্টের আগে বিশ্রাম দরকার ছিল।’

দুই নতুন মুখ রিপন ও সাকলাইন, দুজনকে নিয়েই আশাবাদী নির্বাচকরা। হাবিবুল বাশার বলেন, ‘রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে উইকেট নেওয়ার সক্ষমতা তার আছে, সেটা আমরা কাজে লাগাতে পারব।’

বোলিং অলরাউন্ডার হিসেবে সাকলাইনের উপর ভরসা রাখছেন বাশার, ‘আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, তিনি সেই অপশন হতে পারেন। সেই চিন্তাভাবনা থেকেই তাকে দলে নেওয়া। আশা করছি তিনি ভবিষ্যতে সেই জায়গাটা পূরণ করতে পারবেন।’

সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে ২৯ এপ্রিল এবং তৃতীয় ম্যাচ ২ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এসকেডি/এমএমআর

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow