তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ
বিশ্বকাপের প্রথম ম্যাচের ঠিক আগমুহূর্তে নিকোলাস তাগলিয়াফিকোর হঠাৎ চোট লিওনেল স্কালোনিকে বড়সড় ধাক্কা দিয়েছে। শুরুর একাদশটি প্রায় চূড়ান্তই ছিল, রক্ষণভাগের এই নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারিয়ে তা নতুন করে সাজাতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে। এখনো হাতে কয়েকটি অনুশীলন সেশন থাকলেও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে রক্ষণের লেফট ফুলব্যাক এবং স্ট্রাইকার পজিশন নিয়ে বড় ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন আলবিসেলেস্তেদের কোচ। তাগলিয়াফিকোর চোট স্কালোনির সামনে বড় সমস্যা তৈরি করেছে কারণ দলে এই পজিশনের কোনো ন্যাচারাল বিকল্প নেই। তবে কোচের হাতে দুটি পথ খোলা রয়েছে—লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা, যারা মূলত সেন্ট্রাল ডিফেন্ডার হলেও প্রয়োজনে লেফট-ব্যাক হিসেবে খেলতে পারেন। রক্ষণভাগ কীভাবে সাজানো হবে, তা মূলত নির্ভর করছে সেন্টার-ব্যাক জুটির ওপর। হাঁটুর চোট কাটিয়ে ফেরা ক্রিস্তিয়ান রোমেরো সেন্টার-ব্যাক হিসেবে শুরু করবেন তা অনেকটাই নিশ্চিত। তবে তার সঙ্গী হিসেবে নিকোলাস ওতামেন্দি নাকি লিসান্দ্রো মার্তিনেজ খেলবেন—সেটাই এখন দেখার বিষয়। যদি ওতামেন্দি শুরুর একাদশে সুযোগ পান, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো লে
বিশ্বকাপের প্রথম ম্যাচের ঠিক আগমুহূর্তে নিকোলাস তাগলিয়াফিকোর হঠাৎ চোট লিওনেল স্কালোনিকে বড়সড় ধাক্কা দিয়েছে। শুরুর একাদশটি প্রায় চূড়ান্তই ছিল, রক্ষণভাগের এই নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারিয়ে তা নতুন করে সাজাতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে। এখনো হাতে কয়েকটি অনুশীলন সেশন থাকলেও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে রক্ষণের লেফট ফুলব্যাক এবং স্ট্রাইকার পজিশন নিয়ে বড় ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন আলবিসেলেস্তেদের কোচ।
তাগলিয়াফিকোর চোট স্কালোনির সামনে বড় সমস্যা তৈরি করেছে কারণ দলে এই পজিশনের কোনো ন্যাচারাল বিকল্প নেই। তবে কোচের হাতে দুটি পথ খোলা রয়েছে—লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা, যারা মূলত সেন্ট্রাল ডিফেন্ডার হলেও প্রয়োজনে লেফট-ব্যাক হিসেবে খেলতে পারেন।
রক্ষণভাগ কীভাবে সাজানো হবে, তা মূলত নির্ভর করছে সেন্টার-ব্যাক জুটির ওপর। হাঁটুর চোট কাটিয়ে ফেরা ক্রিস্তিয়ান রোমেরো সেন্টার-ব্যাক হিসেবে শুরু করবেন তা অনেকটাই নিশ্চিত। তবে তার সঙ্গী হিসেবে নিকোলাস ওতামেন্দি নাকি লিসান্দ্রো মার্তিনেজ খেলবেন—সেটাই এখন দেখার বিষয়।
যদি ওতামেন্দি শুরুর একাদশে সুযোগ পান, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো লেফট-ব্যাকের ভূমিকায় চলে যাবেন। ওতামেন্দি বাদ পড়লে লিসান্দ্রো খেলবেন রোমেরোর সঙ্গে সেন্টার-ব্যাকে, আর তাগলিয়াফিকোর জায়গায় লেফট-ব্যাকে দেখা যাবে ফাকুন্দো মেদিনাকে।
আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ডিফেন্ডার নির্বাচন নিয়ে স্কালোনিকে প্রশ্ন করা হলে তিনি কিছুটা অকপটে বলেন, ‘কোচ হিসেবে আমার কাজই হলো কঠিন সিদ্ধান্ত নেওয়া। অনেক খেলোয়াড়ই খেলার যোগ্য, কিন্তু মাঠে নামতে পারবেন মাত্র ১১ জন। কুটি (রোমেরো) যদি ভালো ফর্মে থাকে, তবে অবশ্যই খেলবে।’
রক্ষণের পাশাপাশি স্কালোনির বড় চিন্তার জায়গা হলো দলের ‘নাম্বার নাইন’ বা স্ট্রাইকার পজিশন। লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজকে খেলবেন আলজেরিয়ার বিপক্ষে? মাঝমাঠের পজিশনগুলোয় রদ্রিগো দি পল, আলেক্সিস মাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা প্রায় নিশ্চিত হলেও আক্রমণভাগ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
ফুটবলীয় দক্ষতার চেয়ে হুলিয়ান আলভারেজের শারীরিক কন্ডিশনই মূলত কোচের চিন্তার কারণ। ফিট থাকলে স্কালোনির প্রথম পছন্দ আলভারেজ হলেও, সাম্প্রতিক গোড়ালির চোটের কারণে তিনি দুটি প্রীতি ম্যাচ খেলতে পারেননি, ম্যাচ ফিটনেসের এই ঘাটতি। অন্যদিকে ইন্টার মিলান তারকা লাউতারোর দুর্দান্ত ফর্ম, যিনি হন্ডুরাসের বিপক্ষে গোল করেছেন, স্কালোনিকে মধুর সমস্যায় ফেলেছে।
স্কালোনি নিজেই স্বীকার করেছেন, ‘এটা ঠিক লাউতারো বা হুলিয়ানের মতো পরিস্থিতি। আমাদের ক্রমাগত সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কে খেলবে তা নিয়ে আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই।’
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি/লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা/লিসান্দ্রো মার্তিনেজ
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক আলিস্টার, থিয়াগো আলমাদা
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ।
What's Your Reaction?