তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছেছে বিএনপি: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই বিএনপি অতীতের আওয়ামী লীগের মতো অজনপ্রিয় অবস্থানে পৌঁছে গেছে। শনিবার (৬ জুন) কুমিল্লার একটি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশাসন পরিচালনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কারণে বিএনপি সরকার দ্রুত জনসমর্থন হারাচ্ছে। আসিফ মাহমুদ বলেন, অতীতে আওয়ামী লীগ ১৭ বছরে যে অবস্থায় পৌঁছেছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সেই অবস্থানে চলে গেছে। তার মতে, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এ ধরনের ঘটনা বেড়েছে। তার দাবি, এসব ঘটনার সঙ্গে অনেক ক্ষেত্রেই সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, সরকার দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিলেও মাত্র দুই মাসের মধ্যেই বিদ্যুৎ ও বিভিন্ন জ্বালানির দাম কয়েক দফা বাড়ানো হয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনী

তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছেছে বিএনপি: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই বিএনপি অতীতের আওয়ামী লীগের মতো অজনপ্রিয় অবস্থানে পৌঁছে গেছে।

শনিবার (৬ জুন) কুমিল্লার একটি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশাসন পরিচালনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কারণে বিএনপি সরকার দ্রুত জনসমর্থন হারাচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, অতীতে আওয়ামী লীগ ১৭ বছরে যে অবস্থায় পৌঁছেছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সেই অবস্থানে চলে গেছে। তার মতে, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

তিনি অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এ ধরনের ঘটনা বেড়েছে। তার দাবি, এসব ঘটনার সঙ্গে অনেক ক্ষেত্রেই সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, সরকার দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিলেও মাত্র দুই মাসের মধ্যেই বিদ্যুৎ ও বিভিন্ন জ্বালানির দাম কয়েক দফা বাড়ানো হয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়ছে।

আসিফ মাহমুদের ভাষ্য, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে যে পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছিল, বর্তমান সরকার তিন মাসেই সেই মাত্রার মূল্যবৃদ্ধি ঘটিয়েছে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন আসিফ মাহমুদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow