তিন শতক জায়গা নিয়ে বিরোধে খুন হলো দুই ভাই
বগুড়ায় নবগঠিত মোকাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য দিনে দুপুরে দুই চাচাত ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। তাদেরই চাচা ও চাচাত ভাইয়ের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও একই এলাকার মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচা রেজাউল করিম ও তার ছেলে রাব্বি মণ্ডল (২৭) আত্মগোপনে আছেন। পুলিশ অভিযুক্ত আবদুল আহাদ (২৩) নামের একজনকে আটক করেছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিন শতক পৈতৃক জায়গা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে রেজাউল করিম ও তার দুই ছেলের সঙ্গে জামিল এবং তোফাজ্জলের পরিবারের ঝগড়া হয়। বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে জামিলের ছেলে ইয়াছিন আলী ও সুমনকে রেজাউল ও তার দুই ছেলে আহাদ ও র
বগুড়ায় নবগঠিত মোকাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য দিনে দুপুরে দুই চাচাত ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। তাদেরই চাচা ও চাচাত ভাইয়ের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও একই এলাকার মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচা রেজাউল করিম ও তার ছেলে রাব্বি মণ্ডল (২৭) আত্মগোপনে আছেন।
পুলিশ অভিযুক্ত আবদুল আহাদ (২৩) নামের একজনকে আটক করেছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিন শতক পৈতৃক জায়গা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে রেজাউল করিম ও তার দুই ছেলের সঙ্গে জামিল এবং তোফাজ্জলের পরিবারের ঝগড়া হয়।
বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে জামিলের ছেলে ইয়াছিন আলী ও সুমনকে রেজাউল ও তার দুই ছেলে আহাদ ও রাব্বী ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, তিন ভাইয়ের মধ্যে তিন শতক জায়গা নিয়ে বিরোধের জোরে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাচাত ভাই আবদুল আহাদকে আটক করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
What's Your Reaction?