তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ১১
জামালপুর সদরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া তিন হাজার লিটার পেট্রোলসহ ১১জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (২৫ মার্চ) ভোরে উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্য রাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলো- মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমানের ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দির দুলাল ব্যাপারির ছেলে ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪) এবং মো. জহুরুল ইসলাম (৪৫)। বাকি ৪ জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, এ ঘটনায় এলাকাবাসী ১১ ব্যক্তিকে আটক করেছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর সদরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া তিন হাজার লিটার পেট্রোলসহ ১১জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২৫ মার্চ) ভোরে উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্য রাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলো- মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমানের ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দির দুলাল ব্যাপারির ছেলে ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪) এবং মো. জহুরুল ইসলাম (৪৫)।
বাকি ৪ জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, এ ঘটনায় এলাকাবাসী ১১ ব্যক্তিকে আটক করেছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?