তিস্তার ভাঙন থেকে পলাশপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন
তিস্তা নদীর ভয়াবহ ভাঙন থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পলাশপুর গ্রাম রক্ষায় জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে ভাঙনকবলিত মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পলাশপুর এলাকায় জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলম, নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদশা বক্সী, সদস্যসচিব আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলামসহ ভাঙনে ক্ষতিগ্রস্ত মোকসেদ আলী ও মাহবুবুর রহমান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর ভাঙনে পলাশপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বসতভিটা ও আবাদি জমি হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন,২০১৬ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও এখনো এর বাস্তব অগ্রগতি দৃশ্যমান নয়। তিনি দ্রুত কার্যকর নদীশাসন প্রকল্প গ্রহণের দাবি জানান। সমাবেশে বক
তিস্তা নদীর ভয়াবহ ভাঙন থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পলাশপুর গ্রাম রক্ষায় জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে ভাঙনকবলিত মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পলাশপুর এলাকায় জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলম, নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদশা বক্সী, সদস্যসচিব আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলামসহ ভাঙনে ক্ষতিগ্রস্ত মোকসেদ আলী ও মাহবুবুর রহমান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর ভাঙনে পলাশপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বসতভিটা ও আবাদি জমি হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন,২০১৬ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও এখনো এর বাস্তব অগ্রগতি দৃশ্যমান নয়। তিনি দ্রুত কার্যকর নদীশাসন প্রকল্প গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, পলাশপুর গ্রাম রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের বসতভিটা ও জমির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।
What's Your Reaction?