তুমুল প্রতিবাদের পরও ইরান-মিশর ম্যাচে দেখা যাবে সমকামীদের রংধনু পতাকা
বিশ্বকাপে ইরান ও মিশরের ম্যাচকে ঘিরে আলোচনা ও সমালোচনা তুঙ্গে উঠেছে। দুই মুসলিম দেশের লড়াইয়ের দিনে সিয়াটলে এলজিবিটিকিউ+ (সমকামী) সম্প্রদায় ‘প্রাইড ম্যাচ’ উদযাপন করবে। ফিফা নিশ্চিত করেছে, ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতরে রংধনু পতাকা প্রদর্শনের অনুমতি থাকবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জোর দিয়ে বলেন, সিয়াটলের আয়োজক কমিটি বার্ষিক প্রাইড সপ্তাহ উপলক্ষে যে কর্মসূচি আয়োজন করছে, তার সঙ্গে ম্যাচের কোনো সম্পর্ক নেই। ইরান ও মিশর ফিফার কাছে ম্যাচকে ঘিরে আয়োজিত এলজিবিটিকিউ+ অনুষ্ঠান নিয়ে অভিযোগ জানিয়ে সেগুলো বাতিল করার অনুরোধ করে। ইরানে সমলিঙ্গের সম্পর্ক অবৈধ, আর মিশরে অতীতে সমকামী ও ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। ইরানের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন শুরু হয় দেশটির ফুটবল ফেডারেশনের এক বিবৃতির মাধ্যমে, যেখানে অনুরোধ করা হয়- সব প্রশ্ন যেন দল, কৌশল ও ম্যাচকে ঘিরেই সীমাবদ্ধ থাকে। প্রধান কোচ আমির গ্যালেনোই বলেন, ‘আমাদের লিগে যা নিষিদ্ধ, সে বিষয়ে আমি কথা বলতে চাই না।’ এর আগে ইরান অভিযোগ করেছিল যে, তারা বিশ্বকাপের ‘সবচেয়ে বেশি বঞ্চিত’ দল। তবে গ্রুপ ‘জ
বিশ্বকাপে ইরান ও মিশরের ম্যাচকে ঘিরে আলোচনা ও সমালোচনা তুঙ্গে উঠেছে। দুই মুসলিম দেশের লড়াইয়ের দিনে সিয়াটলে এলজিবিটিকিউ+ (সমকামী) সম্প্রদায় ‘প্রাইড ম্যাচ’ উদযাপন করবে। ফিফা নিশ্চিত করেছে, ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতরে রংধনু পতাকা প্রদর্শনের অনুমতি থাকবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জোর দিয়ে বলেন, সিয়াটলের আয়োজক কমিটি বার্ষিক প্রাইড সপ্তাহ উপলক্ষে যে কর্মসূচি আয়োজন করছে, তার সঙ্গে ম্যাচের কোনো সম্পর্ক নেই।
ইরান ও মিশর ফিফার কাছে ম্যাচকে ঘিরে আয়োজিত এলজিবিটিকিউ+ অনুষ্ঠান নিয়ে অভিযোগ জানিয়ে সেগুলো বাতিল করার অনুরোধ করে। ইরানে সমলিঙ্গের সম্পর্ক অবৈধ, আর মিশরে অতীতে সমকামী ও ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।
ইরানের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন শুরু হয় দেশটির ফুটবল ফেডারেশনের এক বিবৃতির মাধ্যমে, যেখানে অনুরোধ করা হয়- সব প্রশ্ন যেন দল, কৌশল ও ম্যাচকে ঘিরেই সীমাবদ্ধ থাকে। প্রধান কোচ আমির গ্যালেনোই বলেন, ‘আমাদের লিগে যা নিষিদ্ধ, সে বিষয়ে আমি কথা বলতে চাই না।’
এর আগে ইরান অভিযোগ করেছিল যে, তারা বিশ্বকাপের ‘সবচেয়ে বেশি বঞ্চিত’ দল। তবে গ্রুপ ‘জি’র আগের দুই ম্যাচের বিপরীতে এবার তারা ম্যাচের দু’দিন আগেই সিয়াটলে পৌঁছেছে। গ্যালেনোইর দাবি, কোন শহরে কখন পৌঁছাবে এবং কখন ছাড়বে- এসব বিষয়ে নির্দেশনা দিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনের আরোপিত বিধিনিষেধ সম্পর্কে ফিফা সভাপতি ইনফ্যান্তিনো আগে থেকে অবগত ছিলেন না।
গালেনোই বলেন, ‘মিস্টার ইনফান্তিনো এবং ফিফা আমাদের সমস্যাগুলো শুনতে সর্বোচ্চ চেষ্টা করেছেন; কিন্তু আমরা কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি। তারা আমাদের কোনো অতিরিক্ত সুবিধাও দেয়নি। আমি জানি, গত ছয় মাস ধরে মিস্টার ইনফ্যান্তিনো আমাদের চ্যালেঞ্জগুলো কমিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু যা ঘটেছে, তা তিনি নিজেও প্রত্যাশা করেননি।’
এক বিবৃতিতে ইনফ্যান্তিনো প্রাইড উদযাপন থেকে ফিফার দূরত্ব স্পষ্ট করেন। তিনি বলেন, ‘সবার আগে আমি পরিষ্কার করে বলতে চাই, বিশ্বকাপে কোনো 'প্রাইড ম্যাচ' হচ্ছে না। সেদিন সিয়াটলে একটি ফিফা বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একই দিনে শহরে বাইরের বিভিন্ন সংস্থার আয়োজিত কিছু অনুষ্ঠানও চলবে। তবে সেগুলোর সঙ্গে ম্যাচের কোনো সম্পর্ক নেই।’
গালেনোই আরও বলেন, ‘আমাদের সব চিন্তা শুধু ফুটবল, এই সুন্দর খেলাকে ঘিরে। আমরা ইতিবাচক থাকতে চাই এবং অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে চাই না। আমরা আমাদের দেশের মানুষকে আনন্দ দিতে চাই। ম্যাচ শুরু হলে আমাদের সম্পূর্ণ মনোযোগ থাকবে মাঠের খেলায়। মাঠের বাইরে কী হচ্ছে, তা নিয়ে আমরা ভাবব না। ম্যাচটি কঠিন ও রোমাঞ্চকর হবে, তাই আমাদের মনোযোগ শুধু ফুটবলেই থাকবে। আমরা কেবল ফুটবল নিয়েই কথা বলতে চাই।’
মিশরের প্রধান কোচ হোসাম হাসানও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের সব মনোযোগ ফুটবলে। আমরা শুধু মাঠের খেলাটাই ভাবছি। সাংগঠনিক বিষয়গুলো ফিফাই দেখছে। আমরা মাঠের ফুটবল নিয়েই ব্যস্ত। সবার জন্য প্রযোজ্য সম্মান, ফেয়ার প্লে এবং ফিফার নির্ধারিত সব নির্দেশিকা আমরা সম্মান করি।’
আরআর/আইএইচএস/
What's Your Reaction?