তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই আসন থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। তৃণমূলের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ১৪৭৯৮ ভোটে হারিয়েছেন তিনি। বিজেপি প্রার্থী পাঁজার প্রাপ্ত ভোট ৯৬৫৫৯। বাবা সজল পাঁজার হাত ধরে মন্তেশ্বরে জয়ের খাতা খুলেছিল তৃণমূল। এ বার ছেলে সৈকত পাঁজা সেই বিধানসভায় বিজেপির হয়ে জিতলেন। রাজ্যের বিদায়ী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ১৪৭৯৮ ভোটে হারালেন তিনি। ২০১৬ সালে মন্তেশ্বরের প্রথম তৃণমূল বিধায়ক হয়েছিলেন সজল পাঁজা। আচমকা তার মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হয়। সে সময়ে তৃণমূল টিকিট দিয়েছিল প্রয়াত বিধায়কের ছেলে সৈকতকে। তৃণমূলের টিকিটে বড় ব্যবধানে জিতেছিলেন সৈকত। কিন্তু ২০২১ সালে বিধানসভার ভোটের আগে সৈকত বিজেপিতে যোগ দেন। সোমবার জয়ের পরে সৈকত বলেন, মন্তেশ্বরে গ্রন্থাগার মন্ত্রীকে হারিয়ে আনন্দ পেয়েছি। আজ অন্য রকম একটা দিন। মন্তেশ্বরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এদিকে নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্য বলছে, এ মুহূর্তে ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জী, পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকার
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই আসন থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা।
তৃণমূলের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ১৪৭৯৮ ভোটে হারিয়েছেন তিনি। বিজেপি প্রার্থী পাঁজার প্রাপ্ত ভোট ৯৬৫৫৯।
বাবা সজল পাঁজার হাত ধরে মন্তেশ্বরে জয়ের খাতা খুলেছিল তৃণমূল। এ বার ছেলে সৈকত পাঁজা সেই বিধানসভায় বিজেপির হয়ে জিতলেন। রাজ্যের বিদায়ী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ১৪৭৯৮ ভোটে হারালেন তিনি। ২০১৬ সালে মন্তেশ্বরের প্রথম তৃণমূল বিধায়ক হয়েছিলেন সজল পাঁজা। আচমকা তার মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হয়।
সে সময়ে তৃণমূল টিকিট দিয়েছিল প্রয়াত বিধায়কের ছেলে সৈকতকে। তৃণমূলের টিকিটে বড় ব্যবধানে জিতেছিলেন সৈকত। কিন্তু ২০২১ সালে বিধানসভার ভোটের আগে সৈকত বিজেপিতে যোগ দেন। সোমবার জয়ের পরে সৈকত বলেন, মন্তেশ্বরে গ্রন্থাগার মন্ত্রীকে হারিয়ে আনন্দ পেয়েছি। আজ অন্য রকম একটা দিন। মন্তেশ্বরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ।
এদিকে নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্য বলছে, এ মুহূর্তে ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জী, পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তবে, নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু।
What's Your Reaction?