তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। এ ঘটনায় ইমনের বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাওদান গ্রুপ কোম্পানীর সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইমনকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ঢাকা মেডিকেলে মৃত শাহরিয়ার ইমনের বোনজামাই মো. সাদ্দাম হোসেন জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মুগদা মান্ডা মধ্যপাড়ায় তাদের নিজস্ব বাসা। বাবার নাম মৃত হযরত আলী।তিনি আরও জানান, রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুককে সঙ্গে নিয়ে ঘুরতে বের হন। রাত ২টার দিকে খবর পান তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কথা। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই দুজনকে পথচারীরা হাসপাতালে নিয়ে এলে ইমনকে চিকিৎসক মৃত বলে জানান। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিক

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। এ ঘটনায় ইমনের বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাওদান গ্রুপ কোম্পানীর সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইমনকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেলে মৃত শাহরিয়ার ইমনের বোনজামাই মো. সাদ্দাম হোসেন জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মুগদা মান্ডা মধ্যপাড়ায় তাদের নিজস্ব বাসা। বাবার নাম মৃত হযরত আলী।

তিনি আরও জানান, রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুককে সঙ্গে নিয়ে ঘুরতে বের হন। রাত ২টার দিকে খবর পান তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কথা। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই দুজনকে পথচারীরা হাসপাতালে নিয়ে এলে ইমনকে চিকিৎসক মৃত বলে জানান। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow