তেলের ট্রাক ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলের ড্রামবোঝাই একটি ট্রাকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। গ্রেপ্তাররা হলেন— মো. সেকান্দার (৪০) কিশোরগঞ্জ জেলার শামসুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের রূপসী বাগবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন ও রন চন্দ্র শীল (৩০) আড়াইহাজার থানার মৃত গেনেন্দ্র চন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন চালক। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় এলিট মিলস সংলগ্ন সড়কে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল তেলের ড্রামবোঝাই একটি ট্রাক গতিরোধ করে। গোপন সংবাদে খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই মো. নাজিম উদ্দ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলের ড্রামবোঝাই একটি ট্রাকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তাররা হলেন— মো. সেকান্দার (৪০) কিশোরগঞ্জ জেলার শামসুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের রূপসী বাগবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন ও রন চন্দ্র শীল (৩০) আড়াইহাজার থানার মৃত গেনেন্দ্র চন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় এলিট মিলস সংলগ্ন সড়কে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল তেলের ড্রামবোঝাই একটি ট্রাক গতিরোধ করে। গোপন সংবাদে খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সেকান্দার ও রন চন্দ্রকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং সদস্যদের মধ্যে সমন্বয়ের কাজে ব্যবহৃত একটি খেলনা ওয়াকিটকি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডাকাতির সঙ্গে জড়িত বাকি সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?