তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

অর্থনৈতিক সংকটে জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২২ রুপি কমিয়েছে পাকিস্তান সরকার। পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে দেশের জনগণের জন্য এটিকে সরকারের পক্ষ থেকে ‘ঈদ উপহার’ হিসেবে বর্ণনা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে শুক্রবার (২৯ মে) জারি করা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, জনগণকে স্বস্তি ও অর্থনৈতিক সুবিধা দেওয়া তাঁর সরকারের ‘শীর্ষ অগ্রাধিকারের’ অন্যতম। পাকিস্তানের পেট্রোলিয়াম ডিভিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, শনিবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আগামী এক সপ্তাহ এই দাম বহাল থাকবে। আরও পড়ুন>>বিশ্ববাজারে তেলের দামে বড় পতনবিশ্ববাজারে কমার দিনই ভারতে বাড়লো তেলের দামভারত ১০ দিনে ৩ বার বাড়ালো তেলের দাম, পাকিস্তান কমালো ২ বার দেশটিতে প্রতি লিটার পেট্রল ৪০৩ দশমিক ৭৮ রুপি থেকে কমে এখন ৩৮১ দশমিক ৭৮ রুপিতে বিক্রি হচ্ছে। হাই-স্পিড ডিজেলের দাম ৪০২ দশমিক ৭৮ রুপি থেকে কমে দাঁড়িয়েছে ৩৮০ দশমিক ৭৮ রুপি। এর পাশাপাশি কেরোসিন তেলের

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

অর্থনৈতিক সংকটে জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২২ রুপি কমিয়েছে পাকিস্তান সরকার। পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে দেশের জনগণের জন্য এটিকে সরকারের পক্ষ থেকে ‘ঈদ উপহার’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে শুক্রবার (২৯ মে) জারি করা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, জনগণকে স্বস্তি ও অর্থনৈতিক সুবিধা দেওয়া তাঁর সরকারের ‘শীর্ষ অগ্রাধিকারের’ অন্যতম।

পাকিস্তানের পেট্রোলিয়াম ডিভিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, শনিবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আগামী এক সপ্তাহ এই দাম বহাল থাকবে।

আরও পড়ুন>>
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
বিশ্ববাজারে কমার দিনই ভারতে বাড়লো তেলের দাম

ভারত ১০ দিনে ৩ বার বাড়ালো তেলের দাম, পাকিস্তান কমালো ২ বার

দেশটিতে প্রতি লিটার পেট্রল ৪০৩ দশমিক ৭৮ রুপি থেকে কমে এখন ৩৮১ দশমিক ৭৮ রুপিতে বিক্রি হচ্ছে। হাই-স্পিড ডিজেলের দাম ৪০২ দশমিক ৭৮ রুপি থেকে কমে দাঁড়িয়েছে ৩৮০ দশমিক ৭৮ রুপি।

এর পাশাপাশি কেরোসিন তেলের দাম লিটারপ্রতি এক লাফে ৪১ রুপি ৪৪ পয়সা কমিয়েছে পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ফলে কেরোসিনের দাম লিটারপ্রতি ৩১৩ রুপি ৪৪ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ২৭২ রুপিতে।

কঠোর পরিস্থিতিতেও ভর্তুকি চালু

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহেও দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম কমানো হয়েছিল। বিশ্বজুড়ে জ্বালানি তেলের চরম সংকটের সময়েও পাকিস্তান সরকার লিটারপ্রতি ১৩০ রুপির বেশি ভর্তুকি দিয়েছে, যাতে দেশের বাজারে তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষ, গণপরিবহন এবং মোটরসাইকেল ও রিকশাচালকদের স্বার্থে জ্বালানি তেলে এই ভর্তুকি ও স্বস্তি দেওয়ার প্রক্রিয়া চালু রেখেছে ফেডারেল সরকার।

বিশ্ববাজারে তেলের দাম কমায় স্বস্তি

মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসার কারণেই অভ্যন্তরীণ বাজারে এই সুবিধা দিতে পেরেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য চুক্তি হতে যাচ্ছে—এমন আশাবাদের পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এই যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল প্রায় ৯৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৮ ডলারের নিচে নেমেছে।

সূত্র: জিও নিউজ
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow