তেল ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে তেল সরবরাহ নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত রোববার (১২ এপ্রিল) রাশিয়া সফরে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তেল সরবরাহ ছাড়াও বৈশ্বিক ভূরাজনীতি ও বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো বলেছেন, তেল দেশটির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকবে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়া চাপের মুখে পড়েছে। দেশটি নিজে তেল উৎপাদন করলেও নিট আমদানিকারক হওয়ায় আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে। এই পরিস্থিতিতে সরকার এরই মধ্যে জ্বালানি রেশনিং চালু করেছে এবং সরকারি কর্মচারীদের সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। তবে আপাতত জ্বালানির দাম না বাড়ানোর সিদ্ধান্তে অটল রয়েছে। এদিকে ইন্দোনেশিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রয়োজন হলে রাশিয়া ইন্দোনেশিয়াকে তেল সরবরাহ করতে প্রস্তুত। সূত্র: এএফপি এমএসএম

তেল ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে তেল সরবরাহ নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত রোববার (১২ এপ্রিল) রাশিয়া সফরে যাচ্ছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তেল সরবরাহ ছাড়াও বৈশ্বিক ভূরাজনীতি ও বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো বলেছেন, তেল দেশটির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকবে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়া চাপের মুখে পড়েছে। দেশটি নিজে তেল উৎপাদন করলেও নিট আমদানিকারক হওয়ায় আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে।

এই পরিস্থিতিতে সরকার এরই মধ্যে জ্বালানি রেশনিং চালু করেছে এবং সরকারি কর্মচারীদের সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। তবে আপাতত জ্বালানির দাম না বাড়ানোর সিদ্ধান্তে অটল রয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রয়োজন হলে রাশিয়া ইন্দোনেশিয়াকে তেল সরবরাহ করতে প্রস্তুত।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow