তেল না পেয়ে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে। এতে প্রায় একঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা। এ সময় মহাসড়কের প্রায় দেড় থেকে দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের শত শত যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ তা সরবরাহ করছিল না। এতে ক্ষুব্ধ হয়ে তেল নিতে আসা চালকরা অবরোধে নামেন। অবরোধকারীরা বলেন, ‘পাম্পে তেল থাকা সত্ত্বেও আমাদের দেওয়া হচ্ছে না। তেল না দেওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে ফেলা গাছের গুঁড়ি সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তেল সরবরাহ শুরু হলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। নিগি ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, ‘জনবল সংকটের কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। পাঁচজন কর্মীর জায়গায় বর্তমানে দুজন কাজ করছিল। অতিরিক্ত কাজের চাপের কারণে তা

তেল না পেয়ে মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে। এতে প্রায় একঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা। এ সময় মহাসড়কের প্রায় দেড় থেকে দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের শত শত যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ তা সরবরাহ করছিল না। এতে ক্ষুব্ধ হয়ে তেল নিতে আসা চালকরা অবরোধে নামেন। অবরোধকারীরা বলেন, ‘পাম্পে তেল থাকা সত্ত্বেও আমাদের দেওয়া হচ্ছে না। তেল না দেওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে ফেলা গাছের গুঁড়ি সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তেল সরবরাহ শুরু হলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। নিগি ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, ‘জনবল সংকটের কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। পাঁচজন কর্মীর জায়গায় বর্তমানে দুজন কাজ করছিল। অতিরিক্ত কাজের চাপের কারণে তারাও চলে গেছে।’ গোপালগঞ্জ সদর থানার এসআই রেজা জানান, ‘অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তেল সরবরাহও শুরু হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow