তেল নিতে রাশিয়া ছেড়ে ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে ভারত

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন এক বাণিজ্য চুক্তির আওতায় ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ঝুঁকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে এবং পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে। অপরদিকে ভারতও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। আরও পড়ুন : ইতিহাসে প্রথমবার এলপিজি রপ্তানি করল ভেনেজুয়েলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে এবং ভবিষ্যতে পারস্পরিক বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে। এর আগে রাশিয়ার তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। নতুন এ চুক্তির মাধ্যমে রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তেল নিতে রাশিয়া ছেড়ে ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে ভারত

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন এক বাণিজ্য চুক্তির আওতায় ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ঝুঁকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে এবং পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে। অপরদিকে ভারতও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আরও পড়ুন : ইতিহাসে প্রথমবার এলপিজি রপ্তানি করল ভেনেজুয়েলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে এবং ভবিষ্যতে পারস্পরিক বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে।

এর আগে রাশিয়ার তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। নতুন এ চুক্তির মাধ্যমে রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, এ পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ অবসানের পথেও সহায়ক হতে পারে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow