কড়াইল বেলতলা বস্তি পরিদর্শন করলেন লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর রাজধানীর বনানী এলাকায় কড়াইল বেলতলা বস্তি পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী ২ নম্বর রোডে ঢাকা–১৭ আসনের বিএনপির নির্বাচনি কার্যালয়ে দলীয় এক বৈঠকে অংশ নেন তিনি। ওই বৈঠকটি ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি সংক্রান্ত। বৈঠক শেষে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা থেকে আসা দলের নেতাকর্মীদের সঙ্গে কড়াইল বেলতলা বস্তিতে যান। সেখানে বসবাসরত নেত্রকোনার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে লুৎফুজ্জামান বাবর কড়াইল বিটিসিএল কলোনি মসজিদে নামাজ আদায় করেন। পরে তিনি এলাকা ত্যাগ করেন। কেএইচ/এমকেআর

কড়াইল বেলতলা বস্তি পরিদর্শন করলেন লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর রাজধানীর বনানী এলাকায় কড়াইল বেলতলা বস্তি পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী ২ নম্বর রোডে ঢাকা–১৭ আসনের বিএনপির নির্বাচনি কার্যালয়ে দলীয় এক বৈঠকে অংশ নেন তিনি। ওই বৈঠকটি ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি সংক্রান্ত।

বৈঠক শেষে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা থেকে আসা দলের নেতাকর্মীদের সঙ্গে কড়াইল বেলতলা বস্তিতে যান। সেখানে বসবাসরত নেত্রকোনার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে লুৎফুজ্জামান বাবর কড়াইল বিটিসিএল কলোনি মসজিদে নামাজ আদায় করেন। পরে তিনি এলাকা ত্যাগ করেন।

কেএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow