তেহরানের বিরুদ্ধে একাই পদক্ষেপ নেবে তেল আবিব: বেন গভির

যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরান পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে তাহলে সেটি হবে অত্যন্ত সরল বিশ্বাসী ধারণা। প্রয়োজনে তেহরানের বিরুদ্ধে একাই পদক্ষেপ নিতে পারে তেল আবিব। মঙ্গলবার (২৩ জুন) ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এমন সব মন্তব্য করেছেন। ইসরাইলের চ্যানেল ৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেন-গভির বলেন, আমেরিকানরা খুবই সরল বিশ্বাসী যদি তারা মনে করে ইরান তার পারমাণবিক কর্মসূচি বাতিল করবে এবং ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্ন ত্যাগ করবে। তিনি আরও বলেন, এই ইরানি হুমকির মোকাবিলা করা এবং এর বিরুদ্ধে এককভাবে পদক্ষেপ নেওয়া ইসরাইলের দায়িত্ব। চরমপন্থি হিসেবে পরিচিত এই মন্ত্রী দাবি করেন, কোনো পরিস্থিতিতেই ইসরায়েলকে কোনো বন্ধুর নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য করা যাবে না, যদিও সেই বন্ধু অত্যন্ত শক্তিশালী হয়। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি মার্কিন-ইসরায়েলের মিত্র আঞ্চলিক দেশগুলোর

তেহরানের বিরুদ্ধে একাই পদক্ষেপ নেবে তেল আবিব: বেন গভির

যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরান পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে তাহলে সেটি হবে অত্যন্ত সরল বিশ্বাসী ধারণা। প্রয়োজনে তেহরানের বিরুদ্ধে একাই পদক্ষেপ নিতে পারে তেল আবিব। মঙ্গলবার (২৩ জুন) ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এমন সব মন্তব্য করেছেন।

ইসরাইলের চ্যানেল ৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেন-গভির বলেন, আমেরিকানরা খুবই সরল বিশ্বাসী যদি তারা মনে করে ইরান তার পারমাণবিক কর্মসূচি বাতিল করবে এবং ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্ন ত্যাগ করবে।

তিনি আরও বলেন, এই ইরানি হুমকির মোকাবিলা করা এবং এর বিরুদ্ধে এককভাবে পদক্ষেপ নেওয়া ইসরাইলের দায়িত্ব।

চরমপন্থি হিসেবে পরিচিত এই মন্ত্রী দাবি করেন, কোনো পরিস্থিতিতেই ইসরায়েলকে কোনো বন্ধুর নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য করা যাবে না, যদিও সেই বন্ধু অত্যন্ত শক্তিশালী হয়।

সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি মার্কিন-ইসরায়েলের মিত্র আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এর লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি বা অন্য কোনো দেশকে হুমকি দেওয়া নয়।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও স্থাপনাগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। পরে ইসলামাবাদের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়।

এদিকে, ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে (MoU) ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন। এই সমঝোতার স্মারকের লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথ তৈরি করা।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow