তেহরানে নবম দফা বিমান হামলা শুরু করল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার তেহরানে নবম দফা বিমান হামলা শুরু করেছে। তাদের দাবি, ইরানি শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোগুলোকে টার্গেট করা হয়েছে।  পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে রাজধানীর কয়েকটি এলাকায় লোকজনকে জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাকিমিয়েহ শিল্পাঞ্চল, কারাজের পায়াম বিমানবন্দর এলাকা, শিল্পাঞ্চল ও এস্তেগলাল মহল্লা। বাসিন্দাদের নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করেছে। তেহরানের কেন্দ্রস্থ রেভল্যুশন স্কোয়ারের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মেহরাবাদ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পুলিশ গোয়েন্দা বিভাগের প্রধান নিহত হয়েছেন। তারা এসব হামলাকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান হিসেবে বর্ণনা করেছে। অভিযানে আশপাশের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্

তেহরানে নবম দফা বিমান হামলা শুরু করল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার তেহরানে নবম দফা বিমান হামলা শুরু করেছে। তাদের দাবি, ইরানি শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোগুলোকে টার্গেট করা হয়েছে। 

পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে রাজধানীর কয়েকটি এলাকায় লোকজনকে জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাকিমিয়েহ শিল্পাঞ্চল, কারাজের পায়াম বিমানবন্দর এলাকা, শিল্পাঞ্চল ও এস্তেগলাল মহল্লা। বাসিন্দাদের নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করেছে। তেহরানের কেন্দ্রস্থ রেভল্যুশন স্কোয়ারের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মেহরাবাদ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে খবর পাওয়া গেছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পুলিশ গোয়েন্দা বিভাগের প্রধান নিহত হয়েছেন। তারা এসব হামলাকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান হিসেবে বর্ণনা করেছে। অভিযানে আশপাশের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৭৮৭ জন নিহত হয়েছেন। ১৫৩টি শহর প্রভাবিত হয়েছে এবং ৫০৪টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow