তেহরানে রাতভর ভারী বোমাবর্ষণ, বিস্ফোরণে কেঁপেছে রাজধানী

ইরানের রাজধানী তেহরানে আগের দিনের তুলনায় রাতভর আরও তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। খবর সংবাদমাধ্যম আলাজজিরা। তেহরান থেকে প্রতিবেদক তোহিদ আসাদী জানান, কয়েক ঘণ্টা আগে শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের দিক থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সঙ্গে রাজধানীর আকাশে যুদ্ধবিমানের উড়াউড়িও লক্ষ্য করা গেছে। তিনি বলেন, তেহরানের আকাশে কয়েকটি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে এবং সেগুলোর শব্দ পুরো শহরে শোনা যাচ্ছিল। এদিকে শুধু তেহরানই নয়, দেশের অন্যান্য শহর থেকেও হামলার খবর পাওয়া গেছে। শিরাজ, ইসফাহান ও কেরমানশাহসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। প্রতিবেদক আরও বলেন, আগের কয়েকদিনের তুলনায় অন্তত রাজধানী তেহরানে গত রাতের হামলা অনেক বেশি তীব্র ছিল। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তেহরানে রাতভর ভারী বোমাবর্ষণ, বিস্ফোরণে কেঁপেছে রাজধানী

ইরানের রাজধানী তেহরানে আগের দিনের তুলনায় রাতভর আরও তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। খবর সংবাদমাধ্যম আলাজজিরা।

তেহরান থেকে প্রতিবেদক তোহিদ আসাদী জানান, কয়েক ঘণ্টা আগে শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের দিক থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সঙ্গে রাজধানীর আকাশে যুদ্ধবিমানের উড়াউড়িও লক্ষ্য করা গেছে।

তিনি বলেন, তেহরানের আকাশে কয়েকটি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে এবং সেগুলোর শব্দ পুরো শহরে শোনা যাচ্ছিল।

এদিকে শুধু তেহরানই নয়, দেশের অন্যান্য শহর থেকেও হামলার খবর পাওয়া গেছে। শিরাজ, ইসফাহান ও কেরমানশাহসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রতিবেদক আরও বলেন, আগের কয়েকদিনের তুলনায় অন্তত রাজধানী তেহরানে গত রাতের হামলা অনেক বেশি তীব্র ছিল। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow