তেহরানে স্টারলিংক ডিভাইস উদ্ধারে সাঁড়াশি অভিযান

ইরানের রাজধানী তেহরানে স্টারলিংক ডিভাইস উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। সর্বশেষ তথ্যমতে, সাতটি স্টারলিংক ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। আলজাজিরার বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি স্টারলিংক ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়।  কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় ৪৯টি হাতে তৈরি বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি হ্যান্ডগান, ৫০টি ম্যাগাজিন ক্লিপ এবং ১ হাজার ৫০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরান সরকারের পক্ষ থেকে দেশজুড়ে আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিচ্ছিন্নতা আজ বুধবার ২৬তম দিনে গড়িয়েছে। কোথাও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস পেলেই জব্দ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মালিককেও আইনের আওতায় আনার ঘটনা ঘটছে।  এদিকে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, নিজেদের পরাজয়কে কোনোভাবেই চুক্তি হিসেব

তেহরানে স্টারলিংক ডিভাইস উদ্ধারে সাঁড়াশি অভিযান

ইরানের রাজধানী তেহরানে স্টারলিংক ডিভাইস উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। সর্বশেষ তথ্যমতে, সাতটি স্টারলিংক ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

আলজাজিরার বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি স্টারলিংক ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়। 

কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় ৪৯টি হাতে তৈরি বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি হ্যান্ডগান, ৫০টি ম্যাগাজিন ক্লিপ এবং ১ হাজার ৫০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরান সরকারের পক্ষ থেকে দেশজুড়ে আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিচ্ছিন্নতা আজ বুধবার ২৬তম দিনে গড়িয়েছে। কোথাও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস পেলেই জব্দ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মালিককেও আইনের আওতায় আনার ঘটনা ঘটছে। 

এদিকে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, নিজেদের পরাজয়কে কোনোভাবেই চুক্তি হিসেবে তুলে ধরা উচিত নয়।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ইব্রাহিম দাবি করেন, যে সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গর্ব করত, তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে। তার ভাষায়, বিশ্বের স্বঘোষিত পরাশক্তি যদি এই পরিস্থিতি থেকে বের হতে পারত, তবে এতক্ষণে বেরিয়ে যেত।

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার ৪৮ ঘণ্টার আলটিমেটাম থেকে সরে দাঁড়ান। এর আগে ইরান সতর্ক করেছিল, তাদের অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow