তোফায়েল আহমেদের জানাজায় গিয়ে গ্রেফতার ৬ নেতাকর্মী কারাগারে

রাজধানীর ধানমন্ডিতে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না মঙ্গলবার (২ জুন) এ আদেশ দেন। বুধবার (৩ জুন) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ। আদালত সূত্র জানায়, ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান গ্রেফতার ছয়জনকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ (মধু), কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি স্বাধীন ইসলাম, ধামরাই যুবলীগের সদস্য হাসিবুল হোসেন (লিটন মোল্লা), দৌলতপুর আওয়ামী লীগের সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী এবং মনপুরা থানা যুবলীগের সদস্য মাকসুদুর রহমান

তোফায়েল আহমেদের জানাজায় গিয়ে গ্রেফতার ৬ নেতাকর্মী কারাগারে

রাজধানীর ধানমন্ডিতে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না মঙ্গলবার (২ জুন) এ আদেশ দেন। বুধবার (৩ জুন) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ।

আদালত সূত্র জানায়, ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান গ্রেফতার ছয়জনকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ (মধু), কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি স্বাধীন ইসলাম, ধামরাই যুবলীগের সদস্য হাসিবুল হোসেন (লিটন মোল্লা), দৌলতপুর আওয়ামী লীগের সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী এবং মনপুরা থানা যুবলীগের সদস্য মাকসুদুর রহমান বাবলু।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ মসজিদ প্রাঙ্গণ থেকে মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে তোলার সময় একদল ব্যক্তি ‘জয় বাংলা’ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল বের করেন বলে অভিযোগে বলা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হলেও মিছিলে অংশ নেওয়া অন্য কয়েকজন সেখান থেকে দ্রুত সরে যান। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

 

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow