‘তোমরাই কানাডার হিরো’ ঐতিহাসিক জয়ের পর আবেগঘন বার্তা কোচের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর আবেগে ভাসলেও পুরো কৃতিত্ব ফুটবলারদেরই দিলেন কানাডার প্রধান কোচ জেসি মার্শ। ম্যাচ শেষে খেলোয়াড়দের একত্র করে তিনি এমন এক বক্তব্য দেন, যা কানাডিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্ন ও বিশ্বাসের প্রতিফলন। ড্রেসিংরুমে দলের সবাইকে ঘিরে দাঁড় করিয়ে মার্শ বলেন, ‘তোমরা সবাই কানাডার হিরো। এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের যে শিশুরা ফুটবল খেলবে, তাদের জন্য তোমরাই অনুপ্রেরণা। তোমাদের কারণেই এই দেশে ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে।’ কোচের এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, এই জয় শুধু একটি নকআউট ম্যাচ জেতার সাফল্য নয়; বরং কানাডার ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন ধরে দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা ও প্রতিযোগিতামূলক মান বাড়ানোর যে প্রচেষ্টা চলছিল, এই অর্জন সেই যাত্রায় বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। স্টিফেন ইউস্তাকিওর শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে কানাডা। ঐতিহাসিক এই জয়ের পর খেলোয়াড়দের উচ্ছ্বাসের পাশাপাশি কোচ মার্শের অনুপ্রেরণামূ

‘তোমরাই কানাডার হিরো’ ঐতিহাসিক জয়ের পর আবেগঘন বার্তা কোচের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর আবেগে ভাসলেও পুরো কৃতিত্ব ফুটবলারদেরই দিলেন কানাডার প্রধান কোচ জেসি মার্শ। ম্যাচ শেষে খেলোয়াড়দের একত্র করে তিনি এমন এক বক্তব্য দেন, যা কানাডিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্ন ও বিশ্বাসের প্রতিফলন।

ড্রেসিংরুমে দলের সবাইকে ঘিরে দাঁড় করিয়ে মার্শ বলেন, ‘তোমরা সবাই কানাডার হিরো। এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের যে শিশুরা ফুটবল খেলবে, তাদের জন্য তোমরাই অনুপ্রেরণা। তোমাদের কারণেই এই দেশে ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে।’

কোচের এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, এই জয় শুধু একটি নকআউট ম্যাচ জেতার সাফল্য নয়; বরং কানাডার ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন ধরে দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা ও প্রতিযোগিতামূলক মান বাড়ানোর যে প্রচেষ্টা চলছিল, এই অর্জন সেই যাত্রায় বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

স্টিফেন ইউস্তাকিওর শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে কানাডা। ঐতিহাসিক এই জয়ের পর খেলোয়াড়দের উচ্ছ্বাসের পাশাপাশি কোচ মার্শের অনুপ্রেরণামূলক বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow