ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন: হুইপ অপু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আত্মত্যাগ, মানবিকতা ও সম্প্রীতির আহ্বান জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এক বার্তায় তিনি শরীয়তপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ, দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, তাকওয়া ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়েই মুসলিম উম্মাহর মাঝে আসে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য বার্তা বহন করে। তিনি হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ তুলে ধরে বলেন, মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য ও কোরবানির শিক্ষা মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। সেই আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। হুইপ অপু বলেন, বর্তমান সময়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অস্থিরতার বিপরীতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আত্মত্যাগ, মানবিকতা ও সম্প্রীতির আহ্বান জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এক বার্তায় তিনি শরীয়তপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ, দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, তাকওয়া ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়েই মুসলিম উম্মাহর মাঝে আসে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য বার্তা বহন করে।
তিনি হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ তুলে ধরে বলেন, মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য ও কোরবানির শিক্ষা মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। সেই আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
হুইপ অপু বলেন, বর্তমান সময়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অস্থিরতার বিপরীতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি মহান আল্লাহর দরবারে সকলের কোরবানি ও ইবাদত কবুলের জন্য প্রার্থনা জানিয়ে বলেন, শরীয়তপুরবাসীসহ সমগ্র দেশের মানুষের জীবনে সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি বয়ে আসুক। একই সঙ্গে তিনি একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তার শেষে তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন। ঈদ মোবারক।
What's Your Reaction?