ত্রিশালে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা পর গন্তব্যে যাত্রা
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এ ঘটনার ২ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি ফাতেমানগর স্টেশন ছেড়ে যায়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ট্রেনের চালক-স্টাফরা চেষ্টা করেও ত্রুটি সাড়াতে না পারলে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে টেনে ফাতেমানগর স্টেশনে নিয়ে আসা হয়। তিনি জানান, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এসে দুপুর পৌনে ১টায় ট্রেনটি বিকল হওয়া ইঞ্জিনসহ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এ ঘটনার ২ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি ফাতেমানগর স্টেশন ছেড়ে যায়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ট্রেনের চালক-স্টাফরা চেষ্টা করেও ত্রুটি সাড়াতে না পারলে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে টেনে ফাতেমানগর স্টেশনে নিয়ে আসা হয়।
তিনি জানান, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এসে দুপুর পৌনে ১টায় ট্রেনটি বিকল হওয়া ইঞ্জিনসহ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়।
কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?