ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

ইরানে মার্কিন-ইসরাইলি বাহিনীর হামলা, যৌথ আগ্রাসনে মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে দুর্গাপুর প্রেস ক্লাব মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দীন মীরের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী সভাপতি শামছুল আলম খান, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারীসেলসহ ক্ষেতমজুর সমিতির নেতারা। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকিতে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে মার্কিন ও মিত্র বাহিনি। এইচ এম কামাল/এএইচ/এএসএম

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

ইরানে মার্কিন-ইসরাইলি বাহিনীর হামলা, যৌথ আগ্রাসনে মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে দুর্গাপুর প্রেস ক্লাব মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দীন মীরের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী সভাপতি শামছুল আলম খান, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারীসেলসহ ক্ষেতমজুর সমিতির নেতারা।

বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকিতে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে মার্কিন ও মিত্র বাহিনি।

এইচ এম কামাল/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow