বন্ধ ৫ অবৈধ ইটভাটা
ঢাকার ধামরাইয়ে অবৈধ পাঁচ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল ইসলাম। অভিযানে মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, মেসার্স মারিয়াম ব্রিকস, মেসার্স এম এফ ব্রিকসকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স মদিনা ব্রিকসের চিমনি ধ্বংস করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বায়ুদূষণবিরোধী অভিযান পরিচালনা করছি। তিনি বলেন, ৫টি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ঢাকার ধামরাইয়ে অবৈধ পাঁচ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদপ্তর।
বুধবার (৪ মার্চ) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল ইসলাম।
অভিযানে মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, মেসার্স মারিয়াম ব্রিকস, মেসার্স এম এফ ব্রিকসকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স মদিনা ব্রিকসের চিমনি ধ্বংস করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বায়ুদূষণবিরোধী অভিযান পরিচালনা করছি।
তিনি বলেন, ৫টি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
What's Your Reaction?