ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত এই অধিবেশন পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সংসদের বিধি অনুযায়ী, প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের আগে স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশন শুরু করা হয়। এরপর সংসদ নেতা অধিবেশনে সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করেন এবং অন্য একজন সদস্য তা সমর্থন করেন। পরে প্রস্তাবিত সেই সদস্য সাময়িকভাবে অধিবেশনে সভাপতিত্ব করেন। কোরআন তিলাওয়াতের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করেন। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর। তাঁর ভাষণের মধ্য দিয়েই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত এই অধিবেশন পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

সংসদের বিধি অনুযায়ী, প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের আগে স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশন শুরু করা হয়। এরপর সংসদ নেতা অধিবেশনে সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করেন এবং অন্য একজন সদস্য তা সমর্থন করেন। পরে প্রস্তাবিত সেই সদস্য সাময়িকভাবে অধিবেশনে সভাপতিত্ব করেন।

কোরআন তিলাওয়াতের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর। তাঁর ভাষণের মধ্য দিয়েই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow