থানার পেছনের ঝোপে মিললো পরিত্যক্ত চায়না রাইফেল
রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার অস্ত্রটি একটি জং ধরা চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। টিটি/এমকেআর
রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার অস্ত্রটি একটি জং ধরা চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিটি/এমকেআর
What's Your Reaction?