দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের

রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. শিশির (১৭) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে দক্ষিণখান থানার মোল্লারটেক দোবাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন বাসার সামনে খেলছিল দুই বোন, দ্রুতগতির অটো কেড়ে নিলো একজনের প্রাণ শিশিরকে হাসপাতালে নিয়ে আসা আরাফাত রহমান জানান, নিহত শিশির দক্ষিণখানের মোল্লারটেক উদয়ন হাই স্কুলে নবম শ্রেণিতে পড়তো। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে চালাতে বের হয় সে। একপর্যায়ে দ্রুতগতির একটি অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশির। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু আরাফাত আরও জানান, শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা সুমন রহমানের ছেলে

দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের

রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. শিশির (১৭) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে দক্ষিণখান থানার মোল্লারটেক দোবাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশিরকে হাসপাতালে নিয়ে আসা আরাফাত রহমান জানান, নিহত শিশির দক্ষিণখানের মোল্লারটেক উদয়ন হাই স্কুলে নবম শ্রেণিতে পড়তো। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে চালাতে বের হয় সে। একপর্যায়ে দ্রুতগতির একটি অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশির। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরাফাত আরও জানান, শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা সুমন রহমানের ছেলে। সুমন পেশায় বাসচালক। বর্তমানে দক্ষিণখানের মোল্লারটেকের তেঁতুলতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো শিশির।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ​তিনি জানান,​ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেএজেডআইএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow