দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি সাদা রঙের টয়োটা কোয়ান্টাম মিনিবাসে করে ১০ জনের বেশি হামলাকারী সেখানে আসে। তারা বসতির বিভিন্ন স্থানে ঢুকে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। নিহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বন্দুক সহিংসতা একটি বড় সমস্যা। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যাকাণ্ডের শিকার হন বলে বিভিন্ন পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। সূত্র : বিবিসি  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow