দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে পৃথক দুই ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (০৭ জুন) রাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। আইডিএফ জানায়, নিহতদের একজন হলেন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি কমান্ডো ব্রিগেডের এলিট ইগোজ ইউনিটের উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। অন্য ঘটনায়, সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) শুক্রবার দক্ষিণ লেবাননে নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের শাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আইডিএফের প্রাথমিক ধারণা, অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি ছুটে যাওয়ার কারণে তিনি নিহত হয়েছেন। এ ঘটনার তদন্ত করছে সামরিক পুলিশ। এদিকে, সপ্তাহজুড়ে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর প্রায় ১৫০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা ছিল। অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি স
দক্ষিণ লেবাননে পৃথক দুই ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (০৭ জুন) রাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানায়, নিহতদের একজন হলেন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি কমান্ডো ব্রিগেডের এলিট ইগোজ ইউনিটের উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
অন্য ঘটনায়, সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) শুক্রবার দক্ষিণ লেবাননে নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের শাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আইডিএফের প্রাথমিক ধারণা, অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি ছুটে যাওয়ার কারণে তিনি নিহত হয়েছেন। এ ঘটনার তদন্ত করছে সামরিক পুলিশ।
এদিকে, সপ্তাহজুড়ে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর প্রায় ১৫০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা ছিল।
অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের পাশাপাশি সীমান্তসংলগ্ন একটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সময়ে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতাসূচক সাইরেন বাজতে থাকে।
আইডিএফ আরও জানিয়েছে, শনিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থানের কাছে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
What's Your Reaction?