পাবনায় ৪৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা টাঙালেন ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপে ব্রাজিল সমর্থনে পাবনায় ৪৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা টাঙিয়েছেন সমর্থকরা। রোববার (৩১ মে) বিকেলে সুজানগর উপজেলার মথুরাপুর পূর্বপাড়া ব্রিজ থেকে গাছে গাছে এ পতাকা টাঙান তারা। ব্রাজিল সমর্থকরা জানান, মথুরাপুর পূর্বপাড়া গ্রামে হাজারের বেশি বাসিন্দা। এরমধ্যে তরুণসহ প্রায় ৬০০ জনই ব্রাজিলকে সমর্থন করেন। ফলে আগামী ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে তাদের উদ্দীপনার শেষ নেই। পছন্দের দল ও খেলোয়াড়দের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন জানাতে স্থানীয় যুবক রনি শেখের উদ্যোগে তারা এই বিশালাকৃতির পতাকা টাঙিয়েছেন। রনি শেখ জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কোরবানির ঈদে বাড়িতে এসে ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজের উদ্দীপনার প্রতিফলন দেখতে পান গ্রামবাসীর মধ্যে। সেখান থেকেই পছন্দের দল ব্রাজিলের বিশাল পতাকা টাঙানোর উদ্যোগ নেন তিনি। এ বিষয়ে আজেন্টিনা সমর্থক চাদু মিয়া বলেন, ‌‘প্রতিযোগিতা খেলার মাঠে হবে। আর্জেন্টিনা ও মেসি মাঠেই দেখিয়ে দেবে। এবারও কাপ আমাদেরই হবে।’ আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম

পাবনায় ৪৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা টাঙালেন ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপে ব্রাজিল সমর্থনে পাবনায় ৪৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা টাঙিয়েছেন সমর্থকরা। রোববার (৩১ মে) বিকেলে সুজানগর উপজেলার মথুরাপুর পূর্বপাড়া ব্রিজ থেকে গাছে গাছে এ পতাকা টাঙান তারা।

ব্রাজিল সমর্থকরা জানান, মথুরাপুর পূর্বপাড়া গ্রামে হাজারের বেশি বাসিন্দা। এরমধ্যে তরুণসহ প্রায় ৬০০ জনই ব্রাজিলকে সমর্থন করেন। ফলে আগামী ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে তাদের উদ্দীপনার শেষ নেই। পছন্দের দল ও খেলোয়াড়দের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন জানাতে স্থানীয় যুবক রনি শেখের উদ্যোগে তারা এই বিশালাকৃতির পতাকা টাঙিয়েছেন।

পাবনায় ৪৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা টাঙালেন ব্রাজিল সমর্থকরা

রনি শেখ জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কোরবানির ঈদে বাড়িতে এসে ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজের উদ্দীপনার প্রতিফলন দেখতে পান গ্রামবাসীর মধ্যে। সেখান থেকেই পছন্দের দল ব্রাজিলের বিশাল পতাকা টাঙানোর উদ্যোগ নেন তিনি।

এ বিষয়ে আজেন্টিনা সমর্থক চাদু মিয়া বলেন, ‌‘প্রতিযোগিতা খেলার মাঠে হবে। আর্জেন্টিনা ও মেসি মাঠেই দেখিয়ে দেবে। এবারও কাপ আমাদেরই হবে।’

আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow