দর্শকপ্রিয়তায় শাকিবের ‘প্রিন্স’, স্পন্সর হকের বাজিমাত

এবারের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে নতুন করে উন্মাদনা ছড়িয়েছে মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল, তর সইছিল না শাকিবভক্ত ও সিনেপ্রেমীদের।  গত ২১ মার্চ মুক্তির পর শাকিবভক্তরা মেতে ওঠেন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতের শক্তিমান অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, বেশ স্বল্প সময়ের মধ্যে শুটিং ও কারিগরি কাজ শেষ করে সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে হয়েছে। দ্রুত কাজ শেষ হলেও পর্দায় শাকিব খানের উপস্থিতি বড় পর্দার দর্শককে আবারও প্রেক্ষাগৃহমুখী করতে সক্ষম হয়েছে। এদিকে দেশের সুপ্রতিষ্ঠিত খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ এই সিনেমার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। হকের হেড অব মার্কেটিং সাকিব হাসান বলেন, ‘হক শুধু একটি

দর্শকপ্রিয়তায় শাকিবের ‘প্রিন্স’, স্পন্সর হকের বাজিমাত

এবারের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে নতুন করে উন্মাদনা ছড়িয়েছে মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল, তর সইছিল না শাকিবভক্ত ও সিনেপ্রেমীদের। 

গত ২১ মার্চ মুক্তির পর শাকিবভক্তরা মেতে ওঠেন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতের শক্তিমান অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।

সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, বেশ স্বল্প সময়ের মধ্যে শুটিং ও কারিগরি কাজ শেষ করে সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে হয়েছে। দ্রুত কাজ শেষ হলেও পর্দায় শাকিব খানের উপস্থিতি বড় পর্দার দর্শককে আবারও প্রেক্ষাগৃহমুখী করতে সক্ষম হয়েছে।

এদিকে দেশের সুপ্রতিষ্ঠিত খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ এই সিনেমার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে।

হকের হেড অব মার্কেটিং সাকিব হাসান বলেন, ‘হক শুধু একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের মানুষের আবেগ ও বিশ্বাসের একটি প্রতীক। কয়েক দশক ধরে আমরা মানুষের ঘরে ঘরে জায়গা করে নিয়েছি। অনেকের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে আমাদের পণ্য মি. কুকি, চোকো ডাইজেস্টিভসহ বিভিন্ন আইটেম এখনো সেই নস্টালজিয়া বহন করে।’

তিনি বলেন, ‘আমরা সবসময় কোয়ালিটি, ট্রাস্ট এবং কনসিসটেন্সিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছি। সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রযুক্তি ও প্রোডাকশন উন্নত করেছি, কিন্তু আমাদের মূল ভ্যালু মানুষের বিশ্বাস কখনো পরিবর্তন হয়নি।’

‘প্রিন্স’ স্পন্সর হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে হক সবসময় পাশে থেকেছে। শাকিব খানের মতো একজন মেগাস্টারের সিনেমার সঙ্গে যুক্ত হওয়া আমাদের জন্য শুধু একটি স্পন্সরশিপ নয়, বরং এটি দেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার একটি অংশীদারিত্ব।’

সাকিব হাসান বলেন, ‘যদি দেশের অন্যান্য লিডিং করপোরেট প্রতিষ্ঠানগুলোও এভাবে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক পর্যায়েও আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow