জনপ্রশাসনে এপিডি উইংয়ের প্রধান হলেন ড. আকনুর
স্থানীয় সরকার বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দীর্ঘদিন শূন্য থাকা এ গুরুত্বপূর্ণ পদে পদায়নের মধ্য দিয়ে প্রশাসনের ভেতরে চলমান অনিশ্চয়তার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
কর্মজীবনে মো. আকনুর রহমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্মসচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে দেশের সচিব, অতিরিক্ত সচিবসহ বিভিন্ন প্রশাসনিক মহলে স্বীকৃত অন্যতম জাতীয় প্রশিক্ষক হিসেবে সুপরিচিত।