দর্শনা সীমান্তে ৩৯টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩২ লাখ টাকার ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে দর্শনা পারকেষ্টপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ স্বর্ণ উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পান যে, দর্শনা পারকেষ্টপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেহ থেকে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৩৪)। তি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩২ লাখ টাকার ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে দর্শনা পারকেষ্টপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ স্বর্ণ উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পান যে, দর্শনা পারকেষ্টপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেহ থেকে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৩৪)। তিনি দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত মোটরসাইকেলসহ দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?