দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২
বগুড়ার কাহালুতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২৭ মে) রাত পৌনে তিনটার দিকে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজারসংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের জিতেন্দ্র নাথ মন্ডলের ছেলে উত্তম মণ্ডল (৩০)। তিনি হানিফ পরিবহনের ওই বাসের সুপারভাইজার ছিলেন। অন্যজন বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয় (৩০)। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের ব্যানারে চালিত একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার নামক স্থানে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত অনুমান পৌনে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্ম

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে বাসের সুপারভাইজার উত্তম মন্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে ট্রাকের হেলপার হৃদয় মারা যান। দুর্ঘটনায় আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।